Bangladesh ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

মুরাদনগরে নকল দিতে গিয়ে তারেক রহমান কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ১৫৬৩৫৩ বার পড়া হয়েছে

মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক রহমান নামের বহিরাগত এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান উপজেলার কামাল্লা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। তাকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২শত টাকা জরিমানা এবং ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাকে জেল হাজতে পাঠানো হয়। পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত এক যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ সদস্য তাকে আটক করে। পওে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। নকলের ব্যপারে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে নকল দিতে গিয়ে তারেক রহমান কারাগারে

আপডেট সময় : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫