Bangladesh ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

হাটহাজারীতে পার্কিংস্থলে দোকান অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ১৫৬৪০৬ বার পড়া হয়েছে

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে পৌরসভার কাচারি সড়কস্থ আমির এরশাদ প্লাজায় ‘বার্গার হাইলে আইয়ুন’  নামক একটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জানুয়ারী) বেলা এগারটার দিকে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে উল্লেখিত মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত মিরাজের মালিকানাধীন ফাস্টফুডের দোকানে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

এদিকে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং কিংবা পানির ব্যবস্থা রাখার কথা থাকলেও কর্তৃপক্ষ কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে এখানে ব্যবসায় প্রতিষ্ঠান ভাড়া দেয়। এতে খাবারের দোকানের গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে ধারনা স্থানীয়দের।

এবিষয়ে জানতে উক্ত মার্কেটের মালিক মোঃ মোজাহেদ দেখা করতে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে ওই দোকানের প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ওই মার্কেটের একটি মোবাইল দোকানের মোবাইলসহ মালামাল এবং একটি সেলুনের সম্পূর্ণ আসবাবপত্র এবং আশেপাশের কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিযন্ত্রণে আনে। দ্রুত ফায়ার সার্ভিসদল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশেপাশের অনেক দোকানঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তারা। ক্ষতিগ্রস্থদের দাবী এ ঘটনায় তাদের ২০/৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান বুধবার দুপুরের দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশেপাশের অনেক দোকানপাট আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়ক্ষতি তদন্তাধীন আছে বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

হাটহাজারীতে পার্কিংস্থলে দোকান অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক ক্ষতি

আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫