Bangladesh ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন

মুরাদনগরে হাদীকে হত্যার প্রতিবাদে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

সাইফুল সরকার
  • আপডেট সময় : ০৮:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৬৪৯৩ বার পড়া হয়েছে

মুরাদনগর প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র-জনতা।

শুক্রবার বাদ জুম’আ মুরাদনগর বড় মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুরাদনগর থানার সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন।

এসময় আরো বক্তব্য রাখেন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা মোঃ ইব্রাহিম, মুরাদনগর উপজেলা কওমি তরুন ওলামা সংগঠনের শূরা সদস্য তারেক মাহমুদ, মাহমুদ হাসান, আব্দুর রহমান মোজাফফর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন ও দেশপ্রেমিক। ভারতের মদদে স্বৈরাচারী দোসররা তাকে প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাতের শামিল।

বক্তারা আরও বলেন, তাঁকে হত্যা করে সত্যের কণ্ঠকে কখনো স্তব্ধ করা যাবে না। আগামীতে লক্ষ হাদী বুক টেনে রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। তবে শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে ভারতীয় আধিপত্যবাদ – এবং স্বৈরাচার দোসরদের গ্রেপ্তার করে জেলে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহবান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

মুরাদনগরে হাদীকে হত্যার প্রতিবাদে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫