Bangladesh ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন

মুরাদনগরে উপজেলা মহিলা দলের সভাপতির উপর পরিকল্পিত হামলার অভিযোগ

SAYFUL SARKER
  • আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৬৪৭৬ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা):

কুমিল্লা-০৩ (মুরাদনগর) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কায়কোবাদ দাদার পক্ষে গণসংযোগকালে মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আজ ধামঘর এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোট প্রার্থনা শেষে ফেরার পথে ধামঘর ৪ তলা মসজিদের নিকট পৌঁছালে একটি মোটরসাইকেল ইচ্ছাকৃতভাবে কাজী তাহমিনা আক্তারের দিকে তুলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীদের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা, যার উদ্দেশ্য নির্বাচনী মাঠে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা।
এ বিষয়ে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই ধরনের হামলা গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

মুরাদনগরে উপজেলা মহিলা দলের সভাপতির উপর পরিকল্পিত হামলার অভিযোগ

আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫