Bangladesh ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১৫৬২৪৮ বার পড়া হয়েছে

সাইফুল সরকার মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সফল চিকিৎসা কামনায় কুমিল্লার বাঙ্গরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে বাঙ্গরা উপজেলার ২নং আকবপুর ইউনিয়নের মেটাংগর বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি নেতা খোরশেদ আলম ভূঁইয়া ও বাসির উদ্দিন চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। প্রধান মেহমান ছিলেন মুরাদনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ১৪নং পূর্ব নবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক মোল্লা, আবিদ হোসেন অভিদ, বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শফিক, বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলম চৌধুরী, বিএনপি নেতা হেদায়েত হোসেনসহ আরও অনেকে।

এছাড়াও মাহাবুব আলম, বিল্লাল হোসেন রাজু, আউয়াল মোল্লা, মো. শাহ আলম, কামাল চৌধুরী, রিমন চৌধুরী, শামীম রেজা, হানিফ ভূঁইয়া, আবু কালাম চৌধুরী, মো. মফিজ, নাছির আহমেদ, প্রণয় শীল, জয়দল হোসেনসহ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সফল চিকিৎসা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় বক্তারা ধর্মমন্ত্রীর আশু সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬