Bangladesh ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

লাকসামে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করলো স্বেচ্ছাসেবকদল নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / ১৫৬৩৮১ বার পড়া হয়েছে

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে ছুটিতে আসা এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে‌ লাকসাম উওরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আহবায়ক । ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে।
স্থানীয় লোকজন জানায়, বেশ কিছুদিন আগে ঐ গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানায়। ৫ আগস্টের পর পুড়িয়ে দেয়া বেলাল মেম্বারের বাড়ির পাশে টানানো ব্যানারটি দু’একদিন আগে শিশুরা খেলার সময় ঢিল মারলে ছিঁড়ে যায়। ঐদিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গালাগাল করে। রাতে টর্চের আলোয় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা পুলিশ কর্মকর্তা সাদ্দাম হোসেন। টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়লে সে উত্তেজিত হয়ে দলবল নিয়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে কর্মকর্তা সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এ সময় কর্মকর্তাকে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে জানতে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানার মুঠোফোনে কল দিলে কেটে দেন।
রাত সোয়া ১২টায় ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, আহত পুলিশ সদস্যের কাটা স্থানে ৪টি সেলাই দেয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঐ এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

লাকসামে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করলো স্বেচ্ছাসেবকদল নেতা

আপডেট সময় : ০২:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫