Bangladesh ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

এনসিপির সমাবেশে বাস রিকুইজিশনে সরকারের কোনো ভূমিকা নেই : প্রেসসচিব

সুমন আরমান
  • আপডেট সময় : ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ১৫৬৪২৯ বার পড়া হয়েছে
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি।’

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এ কথা বলেন।

 প্রেসসচিব বলেন, ‘ডিসি আশরাফুল আলম জানিয়েছেন—বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছে। এ জন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছে। এর সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছিল। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে।
কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের পেট্রলের খরচ, যাতায়াত খরচসহ কোনো খরচই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এর মধ্যে কোনো সম্পৃক্ততা ডিসি অফিসের ছিল না।’ 

তিনি বলেন, ‘আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরো কোথাও পুনরাবৃত্তি হয়েছে কি না।’

তিনি আরো বলেন, ‘পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে।

এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে, হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজিশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই।’তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মন্ত্রিপরিষদসচিবের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। অন্তর্বর্তী সরকার মনে করে, সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে।

যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে—সেটা বেশির ভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

এনসিপির সমাবেশে বাস রিকুইজিশনে সরকারের কোনো ভূমিকা নেই : প্রেসসচিব

আপডেট সময় : ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫