Bangladesh ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ১৫৬৩৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে কুমিল্লার বুড়িচংয়ে প্রভা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) আড়াইটার দিকে নিজ বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে। প্রভা উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে এবং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী
শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “আমরা খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

স্থানীয় সূত্র জানায়, প্রভা এ বছর ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর সে জানতে পারে, ২ বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
প্রভার দাদা জাহাঙ্গীর আলম জানান, ‘তার পিতা মোস্তাফা কামাল প্রবাসে থাকেন, মেয়ের মৃত্যুর খবর শুনে সে প্রবাস থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।’
পরীক্ষা অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহনের বিষয়টিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ১২:১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫