Bangladesh ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

কুমিল্লায় মামার বিরুদ্ধে ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ১৫৬৩৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট

কুমিল্লার মেঘনা উপজেলায় আপন মামা তার পঞ্চম শ্রেণির ভাগ্নীকে ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক জনি হোসেন (৪০) চন্দনপুর ইউনিয়নের সাতানী গ্রামের মৃত আব্বাস মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা প্রবাসে থাকায় সে নানাবাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। আর সে সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত জনি হোসেন গত (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা এবং (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টায় তার ভাগ্নীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে গত ৫ মার্চ, ভুক্তভোগীর এক আত্মীয় সুমা আক্তার মেঘনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই অভিযুক্ত জনি হোসেন পলাতক রয়েছেন। অভিযোগ রয়েছে, বাদী সুমা আক্তার কয়েকদিন ঘটনাটি গোপন রেখে একটি মহলের সহায়তায় মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা গোপন রাখা সম্ভব হয়নি।

সোমবার (১০ মার্চ) বিষয়টি ভোর রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

কুমিল্লায় মামার বিরুদ্ধে ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৯:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫