Bangladesh ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন

বিছানায় দুই সন্তানের গলাকাটা মরদেহ, রশিতে ঝুলছিল মায়ের লাশ

SHOMON ARMAN
  • আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ১৫৬৪৬০ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত মরদেহ এবং তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক।

জানা যায়, খলিলশাকান্দি মন্ডল পাড়া গ্রামের ওই বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পত্তি দুই সন্তান নিয়ে বসবাস করতেন। নিহত মায়ের বয়স প্রায় ৩০ বছর। দুই সন্তানের মধ্যে একজন ছেলে (৭ মাস) এবং একজন মেয়ে (৭ বছর)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা বন্ধ দেখে স্বজনরা ডাকাডাকি করেন। পরে দরজা খুলে তারা দেখতে পান মা রশিতে ঝুলছেন এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে।এরপর পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মা দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন কিনা বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে,তা তদন্ত শেষে জানা যাবে বলে জানান ওসি।

উল্লেখ্য, নিহতের স্বামী  মো: শাহাদত হোসেন একজন সেনাবাহিনীর সৈনিক, তিনি ময়মনসিংহ ক্যান্টনমেন্টে চাকরি করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

বিছানায় দুই সন্তানের গলাকাটা মরদেহ, রশিতে ঝুলছিল মায়ের লাশ

আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫