Bangladesh ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

মুরাদনগরে ৪০ জন গ্রাম পুলিশকে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১৫৬৪৬৪ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।গতকাল, ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ১১ নভেম্বর, ২০২৫ পর্যন্ত। গ্রামীণ জনপদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং স্থানীয় সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কোর্সে ২২টি ইউনিয়নের ৪০ জন নতুন নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশ অংশ নিচ্ছেন। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সক্ষমতা অর্জনের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর গ্রন্থাগারিক মো: মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন এবং মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খাঁন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এনআইএলজি’র এই মাসব্যাপী প্রশিক্ষণ তাদের দায়িত্ববোধ, আইনি জ্ঞান এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে আরও বেশি দক্ষ করে তুলবে, যা গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

মুরাদনগরে ৪০ জন গ্রাম পুলিশকে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আপডেট সময় : ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫