Bangladesh ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে খাছ মাহফিলের পঞ্চম দিনের “খাছ খানা” সমাপ্তি

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ১৫৬৫১০ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে চলমান সাত দিনব্যাপী খাছ মাহফিলের পঞ্চম দিনের “খাছ খানা” পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ভক্ত-আশেকানদের ঢল নামে দরবার প্রাঙ্গণে। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে জিকির-আসকার, দুরুদ, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল।

দরবারের পীর সাহেব অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দিনব্যাপী “খাছ খানা”। এ সময় হাজারও ভক্ত-আশেকান অংশগ্রহণ করেন পবিত্র দোয়া ও মিলাদ মাহফিলে।

খাস খানা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল — এক পিলেটে পাঁচজন একসাথে বসে খাবার গ্রহণ।
ভক্ত-আশেকানদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও বিনয় প্রকাশের অনন্য প্রতীক হিসেবে এই পদ্ধতি বহু বছর ধরে দরবার শরীফে অনুসরণ করা হচ্ছে।

দোয়া ও মিলাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

পীর সাহেব অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন,
“এই মাহফিলের মূল উদ্দেশ্য আত্মাকে পরিশুদ্ধ করা এবং আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রেমে নিজেকে নিবেদন করা। আমাদের প্রতিটি কাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসা বজায় রাখতে হবে।”

মাহফিলকে ঘিরে দরবার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক দল ও দরবার কর্তৃপক্ষ ভক্তদের সেবায় নিয়োজিত ছিলেন সারাদিন।

আগামী দুই দিন চলবে নিয়মিত জিকির, কিয়াম, তাহাজ্জুদের বিশেষ আসর ও বয়ান। সাত দিনের এই মাহফিলের সমাপ্তি হবে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে।

সোনাকান্দা ও আশপাশের এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে খাছ মাহফিলের পঞ্চম দিনের “খাছ খানা” সমাপ্তি

আপডেট সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫