Bangladesh ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন

মুরাদনগরে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদপত্র ও পুরস্কার বিতরণ

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৯:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১৫৬৫১৭ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ জনপদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং স্থানীয় সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি ১৩ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ১১ নভেম্বর, মঙ্গলবার বিকেলে শেষ হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই কোর্সের আয়োজন করা হয়।
উপজেলার ২২টি ইউনিয়নের মোট ৪০ জন নতুন নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশ এই প্রশিক্ষণে অংশ নেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে সক্ষমতা অর্জন এবং আইনি জ্ঞান সম্পর্কে অবগত হওয়া।
প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, মো. আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা । সাকিব হাসান খাঁন, সহকারী কমিশনার (ভূমি),
মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
মোহাম্মদ ছফি উল্লাহ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, স্থানীয় সরকার বিভাগ।
রাফীদ উদ্দিন খান, উপজেলা আইসিটি কর্মকর্তা,
নরে আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,
সুফি আহমেদ , উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান প্রশিক্ষণ সমাপ্তকারী গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন
“আপনারা এক মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উপজেলা সম্পর্কে অনেক বিষয় অবগত হয়েছেন। আপনারা জেনেছেন যে, উপজেলায় কতটি দপ্তর রয়েছে, কোন দপ্তরে কী কী সেবা রয়েছে এবং কোন সেবা পেতে কী করতে হবে। এছাড়াও, আইন-শৃঙ্খলা রক্ষায় আপনাদের দায়িত্ব ও কর্তব্য কী, সে সম্পর্কেও আপনারা সুস্পষ্ট ধারণা লাভ করেছেন।
আপনারা যে সব বিষয়ে জেনেছেন, তা হয়তো গ্রামের সাধারণ মানুষ জানে না। এই অর্জিত জ্ঞান এবং পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে আপনারা গ্রামীণ প্রশাসনের প্রথম ভিত্তি হিসেবে গ্রাম পর্যায়ে জনসেবা নিশ্চিত করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

মুরাদনগরে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদপত্র ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৯:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫