Bangladesh ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ কুমিল্লা-৩ আসনে ‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ মন্ত্রিসভায় থাকার গুঞ্জন

মুরাদনগরে ধর্ষকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকরের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ১৫৬৩৬৮ বার পড়া হয়েছে

মুরাদনগর প্রতিনিধি:

সারাদেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকরের আইন বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। পরে কোম্পানীগঞ্জ ফারজানা বাস ড্রাইভার কর্তৃক এক নারীকে ধর্ষণ ও হত্যা করে ব্রিজের নিচে ফেলে দেয়ার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ফারজানা কাউন্টারে তালা ঝুলিয়ে দিয়ে এই বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আসিফ, নিলয়, সিয়াম, কাজী নাছির, কেয়া।

এসময় ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়া মূল কারণ হচ্ছে দেশে সঠিক বিচার ব্যবস্থা না থাকা। প্রতিটা ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের জনসম্মুখে এনে মৃত্যুদন্ড কার্যকরের আইন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তাছাড়া কোম্পানীগঞ্জের ফারজানা বাসে ঘটে যাওয়া ঘটনার দ্রুত বিচারের দাবিও জানান তারা।

উল্লেখ্য গত (৬ইমার্চ) বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় ব্রীজের নিচ থেকে হাত পা ও মুখ বাধা অবস্থায় শাহনাজ বেগম(৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ফারজানা ট্রন্সপোর্টের ছাত্তার নামের এক গাড়ী চালককে আটক করেছে পুলিশ। ফারজানা ট্রন্সপোর্টের চালক এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার খবরে ফারজানা বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে ধর্ষকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকরের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫