Bangladesh ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

কুমিল্লায় বাঙ্গরাবাজারে বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া’র অংশগ্রহণে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

আলমগীর হোসেন
  • আপডেট সময় : ১০:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ১৫৬৩৮১ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন

বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া’র অংশগ্রহণে কুমিল্লার মুরাদনগর উপজেলার খামারগ্রামে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫। বুধবার দিনব্যাপী খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী মাদ্রাসায় বাংগরাবাজার থানা নোবেল সোসাইটি আয়োজিত আন্তঃমাদরাসা ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় ২৫ টিরও বেশি মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া এবং কলরব শিল্পীগোষ্ঠী শিল্পী হাফেজ মাওলানা আবু সুফিয়ান। অন্যান্য বিচারক হিসেবে মুফতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি হাফেজ মাওলানা ইয়াহইয়া ইউনুছি, হাফেজ মাওলানা বেলাল হোসাইন এবং কলরব শিল্পীগোষ্ঠী। প্রতিযোগিতায় প্রত্যেক ইভেন্টে বিজয়ী দশজনকে ক্রেস্ট, সনদ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে প্রায় ২৫ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করা হয়। বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির আহবায়ক এম আই জামাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম সিদ্দিকী, আবিদ হোসেন অবিদ, বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির সদস্য সচিব কাজী মো. শফিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মো. ওবায়দুল্লাহ অবিদ, প্রতিষ্ঠাতা সদস্য মো. জুমান আলী ও ইকবাল হোসেনসহ আরও অনেকে। এর আগে গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয় দুই পর্বের এই প্রতিযোগিতায় প্রথম পর্বটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

কুমিল্লায় বাঙ্গরাবাজারে বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া’র অংশগ্রহণে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫