Bangladesh ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার

মুরাদনগরে মানবতার আলো ছড়ালো ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আনিছুর রহমানের ঈদ উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ১৫৬৪৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

ঈদ মানে আনন্দ। কিন্তু সমাজের এমন অনেক মানুষ আছে, যাদের মধ্যে ঈদ আনন্দের বদলে বয়ে আনে দীর্ঘশ্বাস। সেসব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে, ঈদের আনন্দকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিবছরের ন্যায় এগিয়ে এসেছেন ‘ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর চেয়ারম্যান মুরাদনগর উপজেলার কামারচর গ্ৰামের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান সরকার।
শুক্রবার (২৮ মার্চ) উপজেলার কামারচর গ্ৰামের সরকার বাড়ীতে ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহস্রাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই উপহারের মধ্যে ছিল— পোলার চাল, দুধ,  আটা, কিসমিস, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও নগদ অর্থ। যা পরিবারগুলোর ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে। এভাবেই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছে ‘ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’।
ঈদ উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন, কামারচর গ্রামের সমাজসেবক মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন নয়ন, কামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার পেয়ে এক বৃদ্ধা কাঁপা কণ্ঠে জানান, আমার স্বামী মারা গেছেন অনেক বছর হলো। এতিম একটি নাতনি নিয়ে থাকি। ঈদের দিন ভালো কিছু খাওয়ার সামর্থ্য নেই। কিন্তু আজ এই উপহার পেয়ে ভালো লাগছে।
ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর চেয়ারম্যান আনিছুর রহমান সরকার বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোরও উৎসব। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে শামিল হোক। পরম্পরায় আমাদের পরিবার সব সময়ই দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে মানবতার আলো ছড়ালো ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আনিছুর রহমানের ঈদ উপহার

আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫