Bangladesh ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন দেবিদ্বারের বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ

কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ১৫৬৩৬৭ বার পড়া হয়েছে

কুমিল্লা-৩ (মুরাদনগর-বাংগরা) আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের সহকারী একান্ত সচিব (এপিএস) ও মুরাদনগরের ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর কলাবাগান থেকে ডিবির রমনা বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার বিকালে ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গতরাতে ডিবির রমনা বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এছাড়া গ্রেপ্তারকৃত আব্দুল কাদের আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগর-বাংগরায় জমি দখল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন ও এলাকায় মাদকের ব্যাবসা নিয়ন্ত্রণসহ ইউসুফ আব্দুল্লাহ হারুনের সব ধরনের অপকর্ম দেখভাল করতেন আব্দুক কাদের। গত আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫