Bangladesh ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

মুরাদনগরে গরম পানি দিয়ে প্রতিবন্ধী বৃদ্ধার শরীর ঝলসে দিয়েছে প্রতিবেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৬৫৭৬ বার পড়া হয়েছে

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে বরই পারাকে কেন্দ্র করে গরম পানি দিয়ে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার শরীর ঝলছে দিয়েছে প্রতিবেশি পলি আক্তার নামের এক কিশোরী।

শুক্রবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা জাহানারা বেগম (৭০) উপজেলার ডুমুরিয়া গ্রামের মনসুর আলীর মেয়ে। অভিযুক্ত পলি আক্তার (২০) ও তার শরীফ (১৫) একই গ্রামের মোশারফ হোসেনের মেয়ে।

জানা যায়, বৃদ্ধা জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। শুক্রবার দুপুরে জাহানারা বেগমের অনুমতি ছাড়া গাছ থেকে বরই পেরে নিয়ে যায় পাশের বাড়ির মোশারফ হোসেন এর মেয়ে পলি আক্তার। বিষয়টি জানতে পেরে জাহানারা বেগম তার প্রতিবেশি পলি আক্তার কে গালমন্দ করে।
গালাগাল সহ্য করতে না পেরে একপর্যায়ে পলি আক্তার ও তার ছোটভাই শরিফ চুলা থেকে উতপ্ত গরম পানি এনে জাহানারা বেগমের শরীরে ঢেলে দেয়। এতে তার মুখ ও শরীর ঝলসে গিয়ে মারাত্বকভাবে জখম হয়ে মুখে ফুসকা পড়ে যায়। ঘটনা জানাজানি হলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ওই বৃদ্ধার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বৃদ্ধা জাহানারা বেগমের পরিবারের সদস্যদের অভিযোগ এর আগেও মোশারফ ও তার পরিবারের লোকজন প্রতিবন্ধী জাহানারাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিল।

অভিযুক্ত পলি আক্তারের বাবা মোশাররফ হোসেন বলেন, ছেলে মানুষ না বুঝে করে ফেলেছে, আমি নিজেই এখন জাহানারা বেগম কে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাচ্ছি।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

SAYFUL SARKER

পরিচালক ও প্রকাশক দেশ আমার24 মুরাদনগর উপজেলা, কুমিল্লা। +60183576704

মুরাদনগরে গরম পানি দিয়ে প্রতিবন্ধী বৃদ্ধার শরীর ঝলসে দিয়েছে প্রতিবেশি

আপডেট সময় : ০৭:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫