Bangladesh ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বাঙ্গরা, আন্দিকুট কমিউনিটি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাম্প ২০২৬-এর ফ্রী চিকিৎসা কার্যক্রম ও দ্বিতীয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়ায় ফুফু ও ভাতিজা খুনের ঘটনা ঘটে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ফ্লেভার এগ্রো- Flavor Agro” এর আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১২০ জন উদ্যোক্তা নিয়ে একটি কৃষি কর্মশালার আয়োজন করেন

জাবিতে মুজিব পরিবারের নাম মুছে ফেললেন শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৬৫৯১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে ফেলেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের দিকে যান। পরে ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ হাসিনা হলের সামনে শেখ হাসিনার ম্যুরাল ভেঙে ফেলেন তারা। এ ছাড়া আল-বেরুনি হলের সামনে দেওয়ালের শেখ মুজিবুর রহমানে গ্রাফিতি মুছে ফেলেন।

এরপর কিছু শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করতে আসলে হলের কয়েকজন শিক্ষার্থী তাদের বাধা দেন। তারা জানান, তাদের হলের বিষয়ে সিদ্ধান্ত তারা নেবেন। এর মধ্যে নামফলক ভাঙচুরের চেষ্টা করা শিক্ষার্থীদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর রাত ২টার দিকে শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা নিজেদের সিদ্ধান্তে হলের নামফলক খুলে ফেলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ নামকরণ করেছেন ও হলের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা এই ষড়যন্ত্র মেনে নেবো না। আমাদের দাবি, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং গণহত্যার দায়ে বিচার করা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা উচিত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো ফ্যাসিস্টের চিহ্ন থাকতে পারে না। তাই শেখ হাসিনা ও মুজিবের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলেছি। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, বাংলাদেশে আর কোনো ব্যক্তি পুঁজি করে ফ্যাসিস্ট কাঠামো গড়ে উঠতে না পারে।

মেহেরব হোসেন/এএমকে

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

SAYFUL SARKER

পরিচালক ও প্রকাশক দেশ আমার24 মুরাদনগর উপজেলা, কুমিল্লা। +60183576704

জাবিতে মুজিব পরিবারের নাম মুছে ফেললেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫