Bangladesh ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে জীবিত তরুণীকে ‘মৃত’ সাজিয়ে মৃত্যু সনদ, অভিযুক্ত ইউপি সদস্য সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপির যেসব মহিলা নেত্রীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়াইবাড়ি থেকে হায়দরাবাদ সড়কের প্রবেশ মুখে মরণফাদ ব্রিজ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্রোন কুমিল্লার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ কুমিল্লায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, খোঁজ নিয়ে উপহার পাঠালেন মন্ত্রী কায়কোবাদ কুমিল্লার বাঙ্গরা বাজারে মাদকসহ যুবক গ্রেফতার মুরাদনগরে শামীমা আক্তার রুবীকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ

গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে দেবীদ্বারের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ১৫৬৩৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

দেশে ফিরেই গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন কুমিল্লা দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দুটি হত্যাসহ চারটি মামলায় এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন বাসচালক আবদুর রাজ্জাক ওরফে রুবেল। পেশায় বাসচালক হলেও তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন। এ ছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন বিকেলে দেবীদ্বার সদরে সাব্বির হোসেন নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। এ ঘটনার প্রায় ৪০ দিন পর গত ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। সাব্বির ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে।
পুলিশ আরও জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সাদ্দাম হোসেন। গত সোমবার গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমাদের থানা থেকে পুলিশের একটি দল বিমানবন্দর থানায় গেলে তারা আমাদের কাছে হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে দেবীদ্বারের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে

আপডেট সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫